1. dailyainerkantho@gmail.com : admin :
কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:০৫|
শিরোনামঃ
কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, নভেম্বর ২৩, ২০২৬,
  • 15 Time View

 

কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

হেমন্তের সোনালি ধানের ঘ্রাণ আর বাংলার চিরায়ত লোকজ ঐতিহ্যের মেলবন্ধনে প্রকৃতির লীলাভূমি রাঙ্গুনিয়ায় বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ‘কবিতায় নবান্ন উৎসব’। রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে কবিতা, আবৃত্তি ও চিত্রাংকনের নান্দনিক পরিবেশনায় মেতে ওঠেন সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা।

​গত শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। কবি শাহী মোহাম্মদ ইলিয়াছের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যv দেন পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান উপদেষ্টা কবি মুহাম্মদ নুরুল কবির করিমী।
​অনুষ্ঠানে প্রধান অতিথির রাঙ্গুনীয়ার কৃতী সন্তান কবি, মানবাধিকার কর্মী, সম্পাদক ও উদ্যোক্তা সেলিম তালুকদার আকাশ এর বক্তব্যে সমকালীন সাহিত্যচর্চা এবং সমাজ বিনির্মাণে সৃজনশীলতার ভূমিকা তুলে ধরেন। কৃষকের মুখে হাঁসি ফুটাতে কৃষকের পাশে দাড়ানো ও শিশুদেরকে নবান্ন সহ সকল ঋতু সম্পকর্কে যথাযত ধারনা দিতে অবিভাবকদের প্রতি বিনীত আহব্বান জানান।
প্রধান আলোচক হিসেবে জনপ্রিয় শিশুসাহিত্যিক কবি আকাশ আহমেদ নবান্নের লোকজ রূপ ও শিশু-কিশোরদের সাহিত্যচর্চার গুরুত্ব নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।
​বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক মুক্তবাণীর আবাসিক সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ, সাংবাদিক ও কবি জাহেদ কায়সার এবং জনপ্রিয় কথাসাহিত্যিক শাম্মী তুলতুল নবান্ন উৎসবের সাংস্কৃতিক তাৎপর্য ও সাহিত্যচর্চার নানা দিক নিয়ে আলোকপাত করেন। এ সময় বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াছ তালুকদার ও সাধারণ সম্পাদক নুরুল আবচার চৌধুরী।

​পরিষদের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মহসিন ও মোহাম্মদ আলমগীর চৌধুরী। এছাড়াও উৎসবের বিভিন্ন পর্বে অংশ নেন সহ-সভাপতি কবি আবু নাসের ও রফিক রিজভী, দপ্তর সম্পাদক অর্পণ বড়ুয়া, সাহিত্য সম্পাদক নাছিমা আকতার শিল্পী, তথ্য প্রযুক্তি সম্পাদক প্রান্ত বড়ুয়া আদর, পাঠাগার সম্পাদক সানজিদা আকতার লিজা, বইমেলা সম্পাদক জেসি আকতার, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান এবং পরিকল্পনা সম্পাদক বেলাল হোসেন।
​মূল পর্বের আগে নতুন প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা। দিনভর নানা আয়োজনে নবান্নের আবাহন ও কবিতার পঙক্তিতে মুখরিত ছিল পুরো উৎসব প্রাঙ্গণ।

​

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com