1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ২:৩৪|
শিরোনামঃ
মনোহরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!! বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এস এম আনোয়ার
  • Update Time : বুধবার, নভেম্বর ২৫, ২০২৬,
  • 14 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা মোঃ আবুল কালাম এমপি।
সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি বলেন, মনোহরগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো ধরনের অপরাধ, সন্ত্রাস, মাদক ও বিশৃঙ্খলার বিষয়ে আপস করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ মনোহরগঞ্জ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com