1. dailyainerkantho@gmail.com : admin :
পারটেক্স গ্রুফের সম্পদ নিলামে তুললো ব্যাংক এশিয়া - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৪:০৭|
শিরোনামঃ
মানিকগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টের তিনদিন ব্যাপী পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা মনোহরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!! বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট

পারটেক্স গ্রুফের সম্পদ নিলামে তুললো ব্যাংক এশিয়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 310 Time View
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঋণের কিস্তি নিয়মিতভাবে পরিশোধ না করায় পারটেক্স কোলের ঋণ ‘ডিফল্ট’ হিসেবে শ্রেণিকৃত হয়েছে। ২০২৫ সালের ৯ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানের ঋণ দাঁড়িয়েছে ১১৬ কোটি ৪৫ লাখ টাকা। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটি বন্ধকি সম্পত্তি বিক্রির আইনি প্রক্রিয়া শুরু করেছে।

নিলামে তোলা সম্পদের মধ্যে রয়েছে ২৫৯.৩৬ শতক জমি এবং ঢাকা ও গাজীপুরে অবস্থিত বিভিন্ন কারখানার ভবন। এসব সম্পদের দরপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ৩ আগস্ট।

নিলামে পারটেক্স কোলের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজসহ ছয়জনের নাম উল্লেখ রয়েছে। রুবেল আজিজ একইসঙ্গে সিটি ব্যাংকের একজন পরিচালক এবং পারটেক্স কোল লিমিটেডের অর্ধেক মালিকানার অংশীদার।

ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন, ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় নিয়ম অনুযায়ী নিলাম ডাকতে হয়েছে। তবে প্রতিষ্ঠানটি যদি আগেই ঋণ পরিশোধ করে, তাহলে নিলাম স্থগিত করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, যেকোনো ব্যাংকের পরিচালক যদি অন্য ব্যাংকে ঋণ খেলাপি হন, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

রুবেল আজিজের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে গঠিত পারটেক্স কোল লিমিটেড ২০১৫ সাল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি করে প্রতিষ্ঠানটি দেশের সাতটি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে তা সরবরাহ করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com