1. dailyainerkantho@gmail.com : admin :
গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: সারজিস - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:১০|
শিরোনামঃ
রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: সারজিস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 109 Time View

 নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে- ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিয়েন না। আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি- খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে। এরপর নিজে সেফ জায়গায় চলে গেছে। কিন্তু আমাদেরকে, আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে। সুবিধা নিয়েছে গুটিকয়েক মানুষ, কিন্তু ভুক্তভোগী আমরা সবাই।

‘যে আমাদের কথা চিন্তা করেননি, তার কথা আমাদের চিন্তা করার সময় নাই। আমরা এতটা বলদ না যে- তার কথায় এখনও মানুষকে প্রতিপক্ষ বানাব, আপনাদের মুখোমুখি দাঁড়াব, জীবনটাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবো! আপনারা আপনাদের মত করে প্রোগ্রাম করেন। চিন্তার কোনো কারণ নাই।’

 

এরপর সারজিস আলম ওই পোস্টে আরও লেখেন, গোপালগঞ্জের পদযাত্রায় আমাদের কমিটমেন্ট: আমরা সেই বাংলাদেশ গড়তে চাই- যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে, জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না‌। একইসঙ্গে গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরাই করব। গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com