1. dailyainerkantho@gmail.com : admin :
মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালাবে এনসিপি: নাহিদ - dailyainerkantho
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ২:০১|
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমিনের জয় জগন্নাথপুরে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ প্রদান সম্পন্ন ইবিতে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’–এর মতবিনিময় সভা স্কটল্যান্ডের এডিনবরায় জমজমাট ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল স্কটল্যান্ড–২০২৬’ ২০০৮ সালের পর হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী দুই ট্রেন, আনন্দমিছিল এলাকাবাসীর। সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু! তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি,থানায় জিডি ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালাবে এনসিপি: নাহিদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ১৮, ২০২৫,
  • 345 Time View

নাহিদ ইসলাম বলেন, ‘হামলা-মামলা দিয়ে এনসিপিকে দমন করা যাবে না। দেশ নির্মাণে সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি’।

এ সময় আসন্ন লড়াইয়ের জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জে হামলা হয়েছে। আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে’।

এ সময়, জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চান বলে আশা প্রকাশ করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, ‘গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই’।

দেশ এখনো স্বাধীন হয়নি মন্তব্য করে সারজিস বলেন, ‘ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না। শুধু গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে সেখানেই ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ করতে হবে’।

দেশের বাইরে থেকে যারা হত্যার পরিকল্পনা করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘হাসিনার বিচার করতে হবে। তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই’।

সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে’।

সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নেতা নির্ভর নয়, নীতি নির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে’।

সেই সঙ্গে, আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন বলেও হুঁশিয়ারি দেন হাসনাত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com