1. dailyainerkantho@gmail.com : admin :
কবিতা:রাস্তার ছেলে,কলমে: হানিফ সরকার শান্ত - dailyainerkantho
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:১১|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য নিরসন করুন- মো: তোফায়েল সরকার ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার ইয়াকুব আলীর উপরে বর্বর রচিত হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই- বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন ঠাকুরগাঁওয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা জানালেন শরিফুল ইসলাম শরীফ মাঠে সরব জহিরুল ইসলাম, বাইক শোডাউনে চিরামে ব্যাপক সাড়া ইবিতে নির্মাণাধীন হলের কাজ চলাকালে বাঁশ ভেঙে পড়ে শ্রমিক আহত ১১তম গ্রেডসহ ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা

কবিতা:রাস্তার ছেলে,কলমে: হানিফ সরকার শান্ত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 203 Time View

কবিতা: রাস্তার ছেলে

কলমে:হানিফ সরকার শান্ত।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
আমার নাই বাড়ি,
আমার নাই ঘর।
আমি রাস্তার ছেলে,
রাস্তায় আমার বাড়ি—
রাস্তায় আমার ঘর।
মাটি আমার মা,
আকাশ আমার বাবা।
আকাশ-মাটি দেয় আমায়
বাবা-মায়ের আদর স্নেহ-স্নেহ ভাষা।
জোছনার আলো দেয় মায়ার চাদর,
গাছ-গাছালিও করে নিঃস্বার্থ আদর।
ফলমূল দিয়ে করে আপ্যায়ন,
ভরে তোলে ক্ষুধার কষ্টের বেদন।
কুকুর-বিড়াল আমার ভাই,
ওদের সঙ্গেই ঘুমাই—
রাস্তার কোণে, খোলা আকাশের ছায়ায়।
পাখপাখালি শোনায় আমায়
কিচিরমিচির মিষ্টি গান—
সেই সুরে জুড়ায় আমার প্রাণ।
সকাল হতে রাত—রাস্তায় ঘুরি,
বছর-মাস পেরোই, সময় চলে,
রোজ রোজ পাড়ি দেই
এই জীবনের একলা গরল পথচলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com