
মক্কেল এর সাথে অসৎ আচরণ করায় নরসিংদীর আইনজীবী হিসেবে আগামী ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর দুই মাস জেলা আইনজীবী সমিতির থেকে বহিষ্কার এরং নরসিংদীর যুগ্ন জেলা ও দায়া জজ ২য় আদালতের এপিপি হিসেবে ১৫ জুলাই থেকে ১৫ আগষ্ট পর্যন্ত এক মাস বহিষ্কার সাইফুল ইসলাম ভূঁইয়া টিপু। নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড.আব্দুল বাছেদ ভূঁইয়া এ রায় দেয়।
এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) যুগ্ন জেলা ও দায়রা ২য় আদালতের এপিপিএড. সাইফুল ইসলাম ভূঁইয়া টিপুকে মক্কেল ইকবাল খান টাকা কম দেওয়ায় তার গালে থাপ্পর মারে । এ বিষয়ে ইকবাল খান জেলার আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. আব্দূল বাছেদ ভূঁইয়া কাছে অভিযোগ করলে তারা এ রায় দেয়।
ইকবাল খান অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার ১৫ই জুলাই আমার একটা চেকের মামলার হাজিরা ছিল। আমার একটা আলাদা উকিল ছিল অ্যাডভোকেট ফয়সাল সাহেব। ফয়সাল ভাই আমাকে ফোন দিল টাকা লাগবে।আমি তখন কোর্টে এসে এপিপি সাইফুল ইসলাম ভূঁইয়া টিপুকে ২০০ টাকা দিয়েছি। সে টাকা পাওয়ার পরে জজ সাহেবের কাছ থেকে ঐ ফাইল এনে দেখছে এটা এনজিও না ব্যক্তিগত মামলা। আমি তখন বললাম এটা এনজিও অথবা ব্যক্তিগত যাই হোক টাকা তো ২০০ দিছি। তখন সে বলল এই ২০০ টাকা হবে না আরো বেশি টাকা লাগবে টাকার দাবি করছে চোখ রাঙ্গিয়ে। তখন আমি বললাম ভাই চোখ রাঙ্গান কেন । এটা বলালার সাথে সাথে সাইফুল ইসলাম ভুঁইয়া টিপু আমাকে আমার গালে জোরে একটা থাপ্পড় মারে। তখন আমি সাথে সাথে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা দায়রা জজ আদালতে পিপির কাছে অভিযোগ করলেহ তারা তাকে আইনজীবী সমিতির থেকে দুই মাস এবং এপিপি পথ থেকে এক মাস বহিষ্কার করে রায় দেয়। ইকবাল খান অভিযোগ করে আরো বলেন, আমি ঐ দিন কোটের ভিতর বিভিন্ন উকিলের মাধ্যমে জানতে পেরেছি কিছুদিন আগে মরজাল ৯০ কেজি গাঁজা সহ পুলিশের হাতে আটক হয় সাইফুল ইসলাম ভূঁইয়া টিপু। তার দাবি কোর্টের উকিলরা যেন সাধারণ মক্কেলদের সাথে ভালো আচরণ করেন এইটা তিনি জোর দাবি করেন।
এই ব্যাপারে সাইফুল ইসলাম ভূঁইয়া টিপুর সাথে কথা বললে তিনি জানান, ভুল একটা করে ফেলেছি ভাই আমি অনুতপ্ত। তবে আমি সভাপতি সাথে কথা বলে রিকোজিশনে চলে আসতেছি। আর ৯০ কেজি গাঁজা নিয়ে মরজাল পুলিশের হাতে আটক হয়েছেন এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা অপ্রাসঙ্গিক তাইলে আমি আপনার সাথে আর কথা বলবো না রেখে দিলাম ভাই।
এদিকে নরসিংদী জেলা ও দায়রা জজের পিপি এডভোকেট বাছেদ ভূঁইয়া সাথে কথা বললে তিনি ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে এপিপি থেকে এক মাসের জন্য মামলার সকল কার্যকর্ম থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।
নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে কথা বললে ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সাইফুল ইসলাম ভূঁইয়ার টিপুকে নরসিংদী জেলা আইনজীবী সমিতির থেকে দুই মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। উকিলরা যদি সাধারন মক্কেলদের সাথে অসৎ আচরণ করে তাহলে মক্কেলদের উকিলের প্রতি আস্থা কমে যাবে তাই আমি যে সকল উকিলরা মক্কেলের সাথে অসৎ আচরণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।