1. dailyainerkantho@gmail.com : admin :
বাগেরহাটে বিএনপি নেতার অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সন্ধ্যা ৬:২৭|
শিরোনামঃ
হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান

বাগেরহাটে বিএনপি নেতার অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন

বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 154 Time View

বাগেরহাটের মোড়েলগঞ্জের তেলিগাতী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জামান বদির বিরুদ্ধে খেজুরতলা খালে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। বিএনপির এই প্রভাবশালী নেতা প্রভাব খাটিয়ে গোমাখালী খালের ব্রিজ নির্মানের নামে খাল আটকে উত্তোলনকৃত এ বালু ভরাট করছেন। অপরিকল্পিত ও অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে খাল তীরবর্তী এলাকায় হুমকিতে পড়েছে কৃষি জমি, ঘের, বসতবাড়িসহ স্থানীয় বাসিন্দারা। বালু উত্তোলনের সাথে জড়িতরাা প্রভাবশালী হওয়ায় ক্ষতিগ্রস্থরা মুখ খুলতে সাহস পাচ্ছে না। কেউ প্রতিবাদ করলেই স্থানীয় প্রভাবশালী এই বিএনপি নেতার হামলা ও মারধরের শিকার হতে হয়েছে।
তেলিগাতী ইউনিয়ন ছাত্রদল নেতা পারভেজ শেখ জানান, গোমাখালী খালের ব্রিজ নির্মান কাজে জড়িত তেলিগাতী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জামান বদি। গত ২ সপ্তাহ আগে জানতে পারি ব্রিজ নির্মানের জন্য খেজুরতলা খালে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। আমিসহ স্থানীয় ফোরকান শেখ, আলামিন শেখ, রাহাত শেখ, শান্ত শেখ, হানিফ শেখ বদিউজ্জামান ভাইয়ের কাছে যাই। তাকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে নিষেধ করলেই সে আমাদের উপর ক্ষিপ্ত হয় ও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরে ঢুলিগাতি বাজারে লোকজনের মধ্যে ফোরকান শেখ ও আলামিন শেখকে মারধর করে এ বিএনপি নেতা।
তিনি আরো জানান, গত বছরের আগস্টের ৫ তারিখে স্বৈরাচারি সরকার পতনের পর থেকেই স্থানীয় ইয়ারুল নামে এক ব্যক্তি কিছ’ অসাধূ বিএনপি নেতার সাথে সক্ষতা গড়ে তুলে প্রভাব খাটিয়ে চালিয়ে যাচ্ছে এ অবৈধ বালু উত্তোলনের ব্যবসা। তিনি এ ধরনের কাজের সাথে জড়িত সকল ব্যক্তির শাস্তি দাবি জানান ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, গত এক সপ্তাহ ধরে খেজুরতলা খালে অবৈধ ড্রেজার দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। আমরা কয়েকজন মিলে বালু উত্তোলনে নিষেধ করলেও তারা কর্নপাত করেছে। তিনি আরো জানান, আমরা যদি বেশি কিছু বলতে যাই তাহলে আমাদের জীবনে শেষ করে দিবে বলে জানিয়েছে এক নেতা। তাই আমাদের ক্ষতি হলেও বাধ্য হয়েই মেনে নিতে হচ্ছে।
এ বিষয়ে তলিগাতী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জামান বদি বলেন, বালি উত্তোলনসহ ব্রিজ নির্মানের বিষয়ে বিএনপির উর্দ্ধোন সকল নেতাকর্মীই জানে। আমি কোন চাদাবাজি করি করি। সংগঠন চালানোর স্বার্থে আমি এ কাজ করছি।
মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানান , বিষয়টি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পেয়েছি। ভ’গর্ভস্থ থেকে কেউ বালু উত্তোলন করতে পারবে না। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com