1. dailyainerkantho@gmail.com : admin :
কিছুদিনের মধ্যেই আসবে নির্বাচনের ঘোষণা:আইন উপদেষ্টা - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ২:২৬|

কিছুদিনের মধ্যেই আসবে নির্বাচনের ঘোষণা:আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫,
  • 498 Time View

 

কিছুদিনের মধ্যেই আসবে নির্বাচনের ঘোষণা:আইন উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের ঘোষণা আসবে। সবাই ভোট দিতে পারবে। ২০০৮-এর নির্বাচন নিয়েও ভয়াবহ তথ্য রয়েছে। তবে আগামী নির্বাচনটি অনেক ভালো নির্বাচন হবে।

তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। বিশেষ করে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন।

আইন উপদেষ্টা বলেন, হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার কাজ করছে। রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাসহ প্রায় ১৬ হাজার মামলা এরইমধ্যে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছে।

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম পরবর্তী সরকার এসে অবশ্যই ধরে রাখবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com