1. dailyainerkantho@gmail.com : admin :
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যাকাণ্ডে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে প্রশাসন ভবনের সামনে - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৪:৪৯|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যাকাণ্ডে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে প্রশাসন ভবনের সামনে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ৪, ২০২৫,
  • 254 Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিবাদে এখনও উত্তাল রয়েছে পুরো ক্যাম্পাস। আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের এই মেধাবী শিক্ষার্থীর নির্মম হত্যার পর তার বিভাগের শিক্ষার্থীরা, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও একযোগে নেমে এসেছেন প্রতিবাদ কর্মসূচিতে।

বর্তমানে সাজিদের নিজ বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরও বহু ছাত্র-ছাত্রী প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের একটাই দাবি—সাজিদের হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ২০২৫ তারিখে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে প্রমাণিত হয়েছে, এটি আত্মহত্যা নয় বরং শ্বাসরোধে হত্যাকাণ্ড।

তদন্তে দীর্ঘসূত্রিতা ও অপরাধীদের শনাক্তে প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। প্রশাসনিক ভবন ঘেরাও, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা জানান দিচ্ছেন—সাজিদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ইবি শিক্ষার্থীদের এই ঐক্যবদ্ধ প্রতিবাদ শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয়, বরং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানজুড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার এক দৃপ্ত উচ্চারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho