1. dailyainerkantho@gmail.com : admin :
গোপন মিটিং এর সময় বাঘাইছড়িতে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য আটক। - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:১৮|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

গোপন মিটিং এর সময় বাঘাইছড়িতে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য আটক।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 185 Time View

 

গোপন মিটিং এর সময় বাঘাইছড়িতে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য আটক।

 

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন মিটিংয়ে নাশকতার পরিকল্পনার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় মুসলিম ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আরো বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে যায় বলে জানা যায়।

আটককৃতরা হলেন- মো. আলী আহমেদ (ছেলে মো. বাদল), মো. মাসুদ (ছেলে মো. ওমর ফারুক), মো. মনির হোসেন (ছেলে মো. সাকিব), মো. দেলোয়ার হোসেন (ছেলে মো. সাদ্দাম হোসেন)।

পুলিশ জানায়, সন্ধ্যার পর গোপন এক বৈঠকের প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও তাদের মোবাইল ফোনে কথোপকথনের ভিত্তিতে জানা যায়, আগামীকাল ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে অনুপ্রবেশ করে নাশকতা চালানোর পরিকল্পনা ছিল তাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি ছাত্রলীগের গ্রুপ গোপনে দীর্ঘদিন ধরে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে সংগঠিত হয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছিল। শুরুতে এই গ্রুপের নাম ছিল ‘মুসলিম ব্লক ছাত্রলীগ’, পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘ইনশাআল্লাহ’ রাখা হয়।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, গত বছর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে আটককৃত ব্যক্তিরাই মুসলিম ব্লক এলাকায় আওয়ামী লীগের বাড়িতে বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ চালায়।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আটককৃত চারজন নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা মেসেঞ্জার গ্রুপ খুলে নাশকতার পরিকল্পনা করছিল। তাদের জিজ্ঞাসাবাদে ও মোবাইল ফোনের কথোপকথনের মাধ্যমে সত্যতা পাওয়া যায়। তাদের চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho