1. dailyainerkantho@gmail.com : admin :
হার্টে সমস্যার কারন দেখিয়ে আওয়ামী রাজনীতি ছাড়লেন কৃষক লীগ নেতা রুহুল আমীন - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:২৭|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

হার্টে সমস্যার কারন দেখিয়ে আওয়ামী রাজনীতি ছাড়লেন কৃষক লীগ নেতা রুহুল আমীন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ১১, ২০২৫,
  • 216 Time View

 

হার্টে সমস্যার কারন দেখিয়ে আওয়ামীলীগের রাজনীতি ছাড়লেন কৃষক লীগ নেতা রুহুল আমীন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমীন তালুকদার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

সোমবার (১১ আগস্ট) বিকেলে তিনি নিজের ফেসবুক আইডিতে ১০ আগস্ট স্বাক্ষরিত একটি লিখিত অঙ্গীকারনামা প্রকাশ করেন।

অঙ্গীকারনামায় তিনি উল্লেখ করেন, ‘আমি মধ্যনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক হিসেবে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। সম্প্রতি হার্টে সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হই।
পরীক্ষা-নিরীক্ষায় হার্টে ব্লক ধরা পড়ে। বর্তমানে আমি অত্যন্ত অসুস্থ এবং চিকিৎসক আমাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য ও পারিবারিক অবস্থার কথা বিবেচনা করে আজ থেকে রাজনীতির সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করছি।’

মুঠোফোনে আলাপকালে রুহুল আমীন তালুকদার বলেন, শারীরিক অবস্থার কারণে এই সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে আর কোনো দলের রাজনীতিতেই যুক্ত হব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com