
জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে গেছে। দক্ষিণ বেপারী পাড়ার চাঁন মিয়ার ছেলে মো. ফেরদাউস (১২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, ফেরদাউস প্রতিদিনের মতো খেলাধুলা করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, তবে শেষ রক্ষা হয়নি।
এই করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা শিশুটির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া কামনা করছে পরিবারটি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।