1. dailyainerkantho@gmail.com : admin :
গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করল ছাত্রদল। - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:২৭|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করল ছাত্রদল।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫,
  • 159 Time View

 

গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করল ছাত্রদল।

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আজুগিচালা গ্রামে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার জনকে আটক করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা মশাল মিছিলের সরঞ্জামসহ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাকিক আহমেদ জুয়েল বলেন, আমরা গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানবীর আহমেদ মিশুর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করি এবং পুলিশে সোপর্দ করি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক বলেন, স্থানীয়রা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চারজনকে মশাল মিছিলের প্রস্তুতিকালে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এসময় মশাল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com