1. dailyainerkantho@gmail.com : admin :
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যে শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে। - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:২৮|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যে শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫,
  • 308 Time View

 

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যে শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে।

 

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি প্রশাসকের হাতে চলে গেছে। এসব সম্পদ বিক্রি করে তার দায়দেনা পরিশোধ করা হবে। যুক্তরাজ্যের এমপি ও সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ঘিরে চলমান দুর্নীতির অনুসন্ধান শুরুর পর সাইফুজ্জামানের সম্পদের সাম্রাজ্যের বিষয়টি সামনে আসে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি কর্তৃপক্ষ সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে অর্থপাচারের অভিযোগ এনেছে। প্রায় ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের লন্ডন ও দক্ষিণ ইংল্যান্ডে ৩০০টিরও বেশি ফ্ল্যাট ও বাড়ি তার নামে রয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ব্রিটেনে অর্থ পাচার করে এসব সম্পদ করেছেন তিনি।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) বাংলাদেশ সরকারের অনুরোধে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি জব্দ করে। এর মধ্যে রয়েছে উত্তর লন্ডনের সেন্ট জনস উড এলাকায় ১ কোটি ১০ লাখ পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল বাড়ি এবং সেন্ট্রাল লন্ডনের ফিটসরোভিয়া এলাকায় অনেকগুলো ফ্ল্যাট রয়েছে।

যুক্তরাজ্যের সম্পদ ব্যবস্থাপনাপ্রতিষ্ঠান গ্র্যান্ট থর্নটনের প্রশাসকেরা সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সংখ্যক সম্পত্তি বিক্রির দায়িত্ব পেয়েছে, যার বেশিরভাগই লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বিভিন্ন শহরে থাকা আবাসিক ভবন। এসব বিক্রির অর্থ দিয়ে ঋণ শোধ করা হবে। ঋণদাতাদের মধ্যে আছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক রয়েছে। এছাড়াও বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সাইফুজ্জামান চৌধুরীর কাছ থেকে ৩৫০ মিলিয়ন ডলার আদায়ের চেষ্টা করছে।

বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর সাইফুজ্জামান চৌধুরীসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ও ঘনিষ্ঠ সহযোগীদের নামে থাকা অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিকে চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশে দুর্নীতি কেলেঙ্কারির চাপের মুখে টিউলিপ সিদ্দিক ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

এই সপ্তাহে ঢাকায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি তার খালা শেখ হাসিনার সরকারের কাছ থেকে অবৈধভাবে একটি জমি পেয়েছিলেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে জানান, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। বৈধ উপায়ে অর্থ এনেই তিনি বিদেশে সম্পত্তি কিনেছেন।

টিউলিপ সিদ্দিক বলেছেন, তিনি বাংলাদেশে এই মামলার বিচারপ্রক্রিয়ায় অংশ নেবেন না, কারণ এখনো জানেন না তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী। গত সপ্তাহে বাংলাদেশের দুটি আদালত শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিকসহ ২৭ জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে আছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com