1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্টের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা - dailyainerkantho
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ১০:৪৩|

মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্টের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

এস এম আনোয়ার
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫,
  • 315 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ভিত্তিক সামাজিক সংগঠন “মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্ট” আগামী দুই বছরের জন্য তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। ২০২৫-২০২৭ মেয়াদের এই কমিটিতে মানবিক চেতনা, আভ্যন্তরীণ শৃঙ্খলা ও কর্মদক্ষতা বিবেচনায় ৯ সদস্য বিশিষ্ট প্যানেল নির্বাচিত করা হয়।

কার্যকরী সদস্য হাফেজ নাসির উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু করেন।
এবং সঞ্চালনায় ছিলেন, কার্যকরী সদস্য এনায়েত উল্লাহ মানিক।
নির্বাচন কমিশন ট্রাস্টের সংবিধান ও নীতিমালা অনুযায়ী নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
জনাব রুহুল আমিন, প্রধান নির্বাচন কমিশনার (প্রধান উপদেষ্টা)
সহকারী নির্বাচন কমিশনার হিসেব উপস্থিত ছিলেন,
জনাব মোক্তার হোসেন সুমন, সিনিয়র উপদেষ্টা
জনাব মাইন উদ্দিন, সিনিয়র উপদেষ্টা
ডা. এম এ রায়হান রাশেদ, সিনিয়র উপদেষ্টা
জনাব আবু সুফিয়ান আল মাদানী, উপদেষ্টা
মো. হাবিবুর রহমান, উপদেষ্টা

নবগঠিত কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, মওদুদ আহমেদ জিহাদ এবং সাধারণ সম্পাদক অনিক চক্রবর্তী। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন,

– সহ-সভাপতি: জনাব জি.এম মোশারফ হোসেন
– সহ-সভাপতি: জনাব বাইজিদ হোসেন বাবু
– যুগ্ম সাধারণ সম্পাদক: জনাব জাহাঙ্গীর আলম মিজি
– যুগ্ম সাধারণ সম্পাদক: জনাব সৌরভ খান
– সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ আলম
– প্রতিষ্ঠাতা সদস্য: দেওয়ান রনি
ও আবদুল্লাহ আল মামুন।

কমিটি ঘোষণার সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের সদস্যরা তাঁদের স্বাক্ষরের মাধ্যমে অত্র কমিটির অনুমোদন প্রদান করেন। তারা আশা প্রকাশ করেন,

“মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্ট” নির্বাচিত কমিটির বিচক্ষণ নেতৃত্বে, সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে। সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ট্রাস্টের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে উষ্ণ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে,সংগঠনের সকল কার্যকরী সদস্য, স্বেচ্ছাসেবক ও নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com