1. dailyainerkantho@gmail.com : admin :
রাজউকের প্লট পেতে নিজেদের ভাসমান, অসহায় ও গরিব বলে পরিচয় দিয়েছিলেন শেখ রেহানা, টিউলিপ সহ শেখ পরিবারের সদস্যরা।  - dailyainerkantho
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:৩৩|

রাজউকের প্লট পেতে নিজেদের ভাসমান, অসহায় ও গরিব বলে পরিচয় দিয়েছিলেন শেখ রেহানা, টিউলিপ সহ শেখ পরিবারের সদস্যরা। 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫,
  • 99 Time View

 

রাজউকের প্লট পেতে নিজেদের ভাসমান, অসহায় ও গরিব বলে পরিচয় দিয়েছিলেন শেখ রেহানা, টিউলিপ সহ শেখ পরিবারের সদস্যরা।

 

রাজউকের প্লট পেতে নিজেদের ভাসমান, অসহায় ও গরিব বলে পরিচয় দিয়েছিলেন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী। তাদের বিরুদ্ধে রাজউকের তিন কর্মকর্তার দেওয়া সাক্ষ্য অনুযায়ী, নিজেদের একাধিক প্লট-বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে বরাদ্দের জন্য আবেদন করেছিলেন তারা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালতে রাজউকের উপপরিচালক মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী ৩টি পৃথক মামলায় সাক্ষ্য দেন।

দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্লট বরাদ্দ নেওয়ার সময় জমা দেওয়া ৩টি হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। আসামিদের ঢাকা শহরে ও ঢাকার বাইরে একাধিক প্লট-বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে তারা প্লট বরাদ্দ নিয়েছেন। জব্দকৃত ডকুমেন্টে তাদের জীবনবৃত্তান্তসহ ৪৪টি তথ্য অন্তর্ভুক্ত ছিল।

তিনি আরও বলেন, ‘তাদের নিজ নামে বা তাদের পৌষ্যদের নামে কোনো সম্পত্তি নেই। তারা নিজেদের ভাসমান, অসহায়, গরিব মানুষ দেখিয়ে প্লট বরাদ্দ নেওয়ার আবেদন করেছিলেন। যেহেতু তাদের ফ্লাট বাড়ি দরকার, সেহেতু তারা এই মিথ্যা হলফনামা দিয়েছে।’

প্লট পেতে নিজেদের গরিব পরিচয় দেন রেহানা-টিউলিপ
কর্ণফুলী টানেলে দুর্নীতি, ওবায়দুল কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ৪ সেপ্টেম্বর মামলাগুলোর পরবর্তী তারিখ ধার্য করেন। আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং জেরা প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছে।

এর আগে ৩১ জুলাই এই মামলায় চার্জগঠন করা হয়। পৃথক তিন মামলায় শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনাসহ ১৭ জন, আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ ১৮ এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com