1. dailyainerkantho@gmail.com : admin :
যেসব ইস্যুতে ঐক্যমত হবে, সে সবেই সংস্কার - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৫৯|

যেসব ইস্যুতে ঐক্যমত হবে, সে সবেই সংস্কার

সাহাবুল হক,বিশেষ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫,
  • 428 Time View

দেশের মানুষ একটি প্রভাবমুক্ত নির্বাচন চায়। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে হতাশা বিরাজ করছে। ঐক্যমত কমিশনের আলোচনায় অনেক বিষয়ে ঐক্যমত হলেও অনেক বিষয়ে মতানৈক্য রয়ে গেছে। আমাদের দেশে রাজনীতিবিদদের মধ্যে নানা বিষয়ে ব্যাপক আলোচনার পরিবেশ তৈরি হয়েছে।ঐক্যমত কমিশনের আহবানে মাসব্যাপী আলোচনা চলছে।এ রাজনৈতিক সংস্কৃতি আমাদের ধরে রাখতে হবে। এটা আগে আমাদের দেশে ছিল না। আমাদের দেশে রাজনৈতিক নেতারা নিজেদের মধ্যে নিয়মিত আলোচনায় বসতে অভ্যস্ত না। এই আলোচনা অব্যাহত রাখার মাধ্যমে দেশে কার্যকর ভাবে গণতন্ত্র চর্চা শুরু করতে হবে। আলোচনার মাধ্যমে যতদূর ঐক্যমত হবে ততদূর পর্যন্ত সংস্কার হবে। বাকি সংস্কার পরবর্তীতে হবে। গণশক্তি সভা কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান ও জন আকাঙ্ক্ষা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি জননেতা জনাব মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে অর্জিত সাফল্য যাতে কোনোভাবে ব্যর্থতায় পর্যবেসিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে
।রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুন। সভা সঞ্চালনা করেন গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমান।
সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি কর্মকর্তারা প্রজাতন্ত্রের চাকর। কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চাকরের এই মনোভাব না থাকলে পাবলিক সার্ভেন্টরা কখনো সফল হবেন না। জনগণও সেবা থেকে বঞ্চিত হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এডভোকেট আকবর হোসেন, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক শাকিব আনোয়ার, বাংলাদেশ জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, নাগরিক নারী ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন,প্রাইম সিভিল সোসাইটির সাধারণ সম্পাদক মেহতাজ হোসেন, বিশিষ্ট গবেষক ও মানবাধিকার কর্মী শারমিন সুলতানা চৈতি, জাস্টিস পার্টি চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার,বিশিষ্ট গবেষক আলাউদ্দিন কামরুল ,বিশিষ্ট লেখক গবেষক ইমরান চৌধুরী,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী নেতা ওমর ফারুক,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী নেতা জুবায়ের আল মাহমুদ, বিশিষ্ট মানবাধিকার কর্মী রুহুল আমিন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com