1. dailyainerkantho@gmail.com : admin :
জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের জরুরী সতর্কবার্তা দিলো গুগল - dailyainerkantho
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৭:৫৩|
শিরোনামঃ
পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভিতরে ধারালো ব্লেড দ্রূত তদন্ত দাবী দেবীগঞ্জে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন! নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে আদিবাসী উৎসব অনুষ্ঠিত তিন দিন ব্যাপী বারভিডা কার এক্সপো ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: অনুষ্ঠিত হলো ACROSS-BD স্টেকহোল্ডার সভা রাণীশংকৈলে ৭ নভেম্বর পালনে প্রশাসনের প্রস্তুতি, সভায় নেওয়া হলো নানা কর্মসূচি গার্মেন্ট শিল্পের অস্থিরতা নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৪ দফা দাবি রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা

জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের জরুরী সতর্কবার্তা দিলো গুগল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫,
  • 483 Time View

 

জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের জরুরী সতর্কবার্তা দিলো গুগল

বিশ্বব্যাপী জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন করে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল।

ইন্ডিয়া টুডে থেকে জানা যায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রমবর্ধমান সাইবার হামলার ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করার পাশাপাশি টু–স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে।

গুগলের মতে, সাম্প্রতিক সময়ে পরিচিত হ্যাকার গ্রুপ শাইনি হান্টার্স সক্রিয়ভাবে জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে ফিশিং আক্রমণ চালাচ্ছে। প্রতারণামূলক ইমেইলের মাধ্যমে ভুয়া লগইন পেজে নিয়ে গিয়ে ব্যবহারকারীর পাসওয়ার্ড ও নিরাপত্তা কোড সংগ্রহ করছে তারা। গুগলের আশঙ্কা, এই গ্রুপ শিগগিরই আরও উন্নত কৌশলে বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে।

কেন টু–স্টেপ ভেরিফিকেশন জরুরি: গুগল জানিয়েছে, শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেয়ে দুই স্তরের নিরাপত্তা অনেক বেশি কার্যকর। এতে পাসওয়ার্ড ফাঁস হলেও হ্যাকারদের অ্যাকাউন্টে প্রবেশ করতে অতিরিক্ত কোড প্রয়োজন হবে, যা সাধারণত ব্যবহারকারীর নিজস্ব ডিভাইসে পাঠানো হয়। এ কারণে অ্যাকাউন্ট নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি পায়।

জিমেইল হ্যাক হলে যেসব ঝুঁকি তৈরি হয়: একটি জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হলে শুধু ইমেইল নয়, ব্যাংকিং, অনলাইন শপিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সেবার তথ্য ঝুঁকির মুখে পড়ে। তাই গুগল সকল ব্যবহারকারীকে এখনই পাসওয়ার্ড পরিবর্তন ও দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, গত জুনে গুগল এক ব্লগে জানিয়েছিল, শাইনি হান্টার্স গ্রুপ ডেটা ফাঁস করে চাঁদাবাজির নতুন পদ্ধতি গ্রহণ করতে পারে। এরপর ৮ আগস্ট প্রতিষ্ঠানটি সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের ইমেইল পাঠিয়ে অ্যাকাউন্ট নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com