1. dailyainerkantho@gmail.com : admin :
শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি, ইবি ছাত্রদলের প্রতিবাদ - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১:২০|
শিরোনামঃ
বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান

শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি, ইবি ছাত্রদলের প্রতিবাদ

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫,
  • 140 Time View

 

শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি, ইবি ছাত্রদলের প্রতিবাদ

ইবি প্রতিনিধি

ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদের ডাকসুতে জিএস পদে প্রার্থীতা বাতিল চেয়ে রিট আবেদনকারী ছাত্রীকে শিবির নেতার গণধর্ষণের হুমকি, রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্থা ও শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ, সাক্ষর-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ঢাবি ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদের বিরুদ্ধে ছাত্রলীগ করার অভিযোগে রিট করেছিলেন এক বোন। সেই বোনের বিরুদ্ধে তাদের নেতারা গণধর্ষণের হুমকি দিয়েছে। ৭১-এ যারা গণধর্ষণ চালিয়েছে আমরা সেই দিনে আর ফিরে যেতে চাই না। ৫ আগস্ট পরবর্তী নিরাপদ ক্যাম্পাস চাই। তাদের ব্যাপারে ইন্টেরিম গভর্মেন্টকে বলতে চাই— এদেরকে দ্রুত গ্রেফতার করুন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে কন্ট্রোল অফিসে শিক্ষার্থীদের ভোগান্তি দূর করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সমাবেশে ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখন প্রতিটি রুমে ছাত্রলীগ ছিল এবং তাদের ভিতরে গুপ্ত হিসেবে শিবিরও ছাত্রলীগ করতো। তখন শিবিরের কোন কমিটি ছিল না। ৫ তারিখের পর হাসিনা পালিয়ে গেলে কী এমন হলো যে ছাত্র শিবিরের এতো এতো কমিটি চলে আসলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীকে আপনারা ধর্ষণের হুমকি দেন। আপনাদের এসব কাজ দেখে আমাদের নিন্দা জানাতেও লজ্জা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com