1. dailyainerkantho@gmail.com : admin :
প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে আইইবি’র সেমিনার অনুষ্ঠিত - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:৪৫|
শিরোনামঃ
বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান

প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে আইইবি’র সেমিনার অনুষ্ঠিত

সুজন
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 148 Time View

ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “National Competency Standard for Engineering in the Context of Accreditation and Credentialing: Australian Practice” শীর্ষক সেমিনার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় রাজধানীর রমনা এলাকায় আইইবি’র পুরাতন ভবনের সেমিনার কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. জুবায়ের সাইয়েদ, হেড অব ক্রেডেনশিয়ালস, ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া। তিনি অস্ট্রেলিয়ায় প্রকৌশল শিক্ষার স্বীকৃতি ও দক্ষতা যাচাই প্রক্রিয়ার অভিজ্ঞতা তুলে ধরেন এবং বলেন, দক্ষতাভিত্তিক মানদণ্ড প্রকৌশলীদের আন্তর্জাতিক স্বীকৃতি, পেশাগত উন্নয়ন ও বৈশ্বিক কর্মসংস্থানের জন্য অপরিহার্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইবি’র সম্মানিত পদাধিকারী, ঢাকা সেন্টারের কর্মকর্তারা, বিভিন্ন বিভাগের প্রতিনিধি, বোর্ড সদস্য, কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল, সেক্টরাল কমিটি ও বিএইটি’র মূল্যায়ন টিমসহ দেশের বিশিষ্ট প্রকৌশলী, শিক্ষাবিদ ও শিল্পখাতের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, বাংলাদেশের প্রকৌশল শিক্ষাকে বৈশ্বিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা সময়ের দাবি। এজন্য প্রয়োজন শক্তিশালী স্বীকৃতি কাঠামো, একাডেমিক ও শিল্পখাতের কার্যকর সমন্বয় এবং আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষতা উন্নয়ন।

সেমিনারের শেষ পর্যায়ে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বাংলাদেশে দক্ষতাভিত্তিক মানদণ্ড বাস্তবায়নের বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে মতামত বিনিময় করেন।

আয়োজক সংস্থা বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটি) জানায়, এ ধরনের সেমিনার প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com