1. dailyainerkantho@gmail.com : admin :
মোবাইল আসক্ত থেকে দূর করার জন্য প্লে গ্রুপের শিক্ষার্থীদের হাতে বল তুলে দিলেন শিশু প্রেমি শিক্ষক ধনঞ্জয় রায় - dailyainerkantho
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:০৬|
শিরোনামঃ
মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার

মোবাইল আসক্ত থেকে দূর করার জন্য প্লে গ্রুপের শিক্ষার্থীদের হাতে বল তুলে দিলেন শিশু প্রেমি শিক্ষক ধনঞ্জয় রায়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫,
  • 163 Time View

খুলনার করিমুন্নেছা মডেল স্কুলের সহকারি শিক্ষক এবং বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির প্রতিষ্ঠাতা- পরিচালক ধনঞ্জয় রায় তিনি কচি কাঁচাদের মানোন্নয়নে বিভিন্ন ভাবে চিন্তা চেতনায় তাঁর অবদান অনন্য। শিশুদের নিয়ে কাজ করে আসছেন দীর্ঘ দিন। করিমুন্নেছা মডেল স্কুলের সকল ক্লাসের শিশুদের নিয়ে চিন্তা চেতনার কোনো অংশে কম নয়। স্কুলের সম্মানিত পরিচালক মোঃ শিবলী সাদিক স্যারের দৃঢ় প্রেরণা ও তাঁর সুনির্দিষ্ট লক্ষ্যের সাথে সামিল হয়ে শিশুদের সহিত খোলামেলা আলোচনা ও উৎসাহ দিয়ে আরও সামনের দিকে অগ্রসর হওয়া যায় তার দিকনির্দেশনা দিয়ে থাকেন। মোবাইল ফোন না দেখলে খেলার বল দেওয়া হবে কথা ছিলো প্লে শিক্ষার্থীদের। মোবাইল ফোন না দেখার কথা শুনে ধনঞ্জয় স্যার আরও খুশি হন। সার্বিক বিচার বিবেচনা ও অভিভাবকদের সাথে মত বিনিময়ে তিনি সিদ্ধান্ত নেন তারা যখন মোবাইল দেখছে না তখন বল উপহার দেওয়া যাবে। শিশু শ্রেণির বালক শিক্ষার্থীদের ফুটবল উপহার দেন ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে। ক্লাসে উপস্থিত ছাত্র দের কয়েকজনকে ডেকে নিজ অর্থ ব্যয়ে বল উপহার দেন। এ সময়ে উপস্থিত ছাত্রী দের উদ্দেশ্য করে আরও বলেন তোমাদের জন্য তিন সেট লুডু ও স্কিপিং দেওয়া হবে।
এমন উপহারের কথা শোনামাত্র ক্লাসের সকলে আনন্দে মেতে ওঠে। সকল শিশুরা সুষ্ঠু পরিবেশ ও বিনোদনে ভরপুর হয়ে জাগ্রত হোক এই প্রত্যাশা কামনা করেন ধনঞ্জয় স্যার। পড়ালেখার পাশাপাশি বিনোদন, খেলাধুলা ও জরুরি। মোবাইল থেকে দূর করার একটি প্রয়াস। সকল শিশুর প্রতি গভীর ভালোবাসা এ যেন এক দৃষ্টান্ত। স্কুলে সকল শিক্ষক ও পরিচালক স্যার খুবই খুশি তাঁর কাজের প্রতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com