1. dailyainerkantho@gmail.com : admin :
শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা চায় খেলাফত মজলিস- ড. আব্দুল কাদের - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৯:১১|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা চায় খেলাফত মজলিস- ড. আব্দুল কাদের

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫,
  • 123 Time View

জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করা হয়েছে। নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। এদেশের আপামর জনতা নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দিবে না। সব ধরনের ফ্যাসিবাদী কার্যকলাপ প্রতিহত করতে আগামী সংসদ নির্বাচনে জয়ী হয়ে শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস। আমরা চাই এদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ এর নির্বাচনী প্রচারণার লক্ষ্যে নির্বাচনী জনসভায় খেলাফত মজলিসের মহাসচিব ড. আব্দুল কাদের উপরোক্ত কথা বলেন।

খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে শুক্রবার বেলা ২ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে হাফিজ মাওলানা জামিনুল হক আমিনীর সভাপতিত্বে ও পৌর সভাপতি মাওলানা সোহেল আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মুনতাছির আলী।

বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট জেলা শাখার সহ সভাপতি এডভোকেট মঞ্জুর আলী, সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা আলী খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, মালয়েশিয়ার কুয়ালামপুর শাখার সভাপতি আব্দুর রব, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ঈমান, জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মাও. হাবিবুর রহমান মিসবা, মাওলানা তোফায়েল আহমদ সহ সাধারন সম্পাদক নুর আহমদ মাছুম, নবীগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা নুরে আলম আনসারী, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আখলাকুর রহমান,সহ সভাপতি মোঃ গয়াস মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিস সভাপতি এনামুল হক আলী, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্র মজলিসের সভাপতি আব্দুল বাছিত, সাবেক ছাত্র মজলিস নেতা শিব্বির আহমদ, জগন্নাথপুর পৌর সেক্রেটারি আমিনুর রহমান, পাইলগাঁও দক্ষিণ ইউনিয়ন খেলাফত মজলিস সভাপতি মাওলানা আখলাকুর রহমান। নাতে রাসুল পাঠ করেন মারজান আহমদ, শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র মজলিস নেতা মোফাজ্জল করীম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com