1. dailyainerkantho@gmail.com : admin :
লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টির শোক প্রকাশ - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:১৮|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টির শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫,
  • 211 Time View

বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. এক শোকবার্তায় বলেন, বাংলাদেশের কিংবদন্তি লোকসংগীত শিল্পী, লালনগীতি সাধনা ও প্রচারে নিবেদিতপ্রাণ শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টি গভীর শোক প্রকাশ করছে।

এম এ আলীম সরকার বলেন, ফরিদা পারভীন ছিলেন আমাদের লোকসাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিভা, যিনি লালন সঙ্গীতের গভীর দর্শন ও মানবতাবাদী চেতনা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিয়েছেন। তাঁর কণ্ঠে আমরা শুনেছি আমাদের মাটির গান, আমাদের আত্মার গান। তিনি শুধু একজন শিল্পী নন, ছিলেন আমাদের সংস্কৃতি-সংগ্রামের এক নীরব যোদ্ধা।

বাংলাদেশ গণমুক্তি পার্টি ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

ফরিদা পারভীনের অবদান আমাদের সাংস্কৃতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com