1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ আলী মিয়ার - dailyainerkantho
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:১২|
শিরোনামঃ
নবায়নযোগ্য জ্বালানীতে জরুরী বিনিয়োগ বাড়িয়ে জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করুন পঞ্চগড়ের আটোয়ারী ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু উস্কানীমূলক পোস্ট ঘিরে উত্তেজনার শঙ্কা, অভিযুক্ত চিকিৎসক ও তার ভাইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ! বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরামের তাৎপর্যপূর্ণ সেমিনার অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের আগে নিয়োগ দিন ইন্দ্রমোহন রাজবংশী স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত মাধবপুরে জমি বিরোধে সালিশ ভেঙে সংঘর্ষ, প্রাণ গেল এক বৃদ্ধের দুই প্রতিমন্ত্রীর পদচারণায় মুখরিত নজরুল বিশ্ববিদ্যালয় ক্ষুদ্রঋণকে ব্যাংকিং কাঠামোয় নিলে প্রতিষ্ঠান ও প্রান্তিক মানুষ ঝুঁকিতে পড়বে আজ নন্দিত লেখক জহুর কবিরের জন্মদিন

মনোহরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ আলী মিয়ার

এস এম আনোয়ার
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
  • 276 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার মনোহরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলী মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বিপুলাসার বাজার এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী মিয়া উপজেলার বিপুলাসার গ্রামের আসলাম মিয়া ব্যাপারী বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আলী মিয়া সেদিনও বাজারে ছিলেন। বিকেলে হঠাৎ করে ঢাকা-গামী একটি মাইক্রোবাস (নম্বর ঢাকা মেট্রো-ঠ ১১-৮৮৭২) তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লালমাই হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয়া হয়।

এ বিষয়ে লালমাই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদেল বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। নিয়মিত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মৃত্যুকালে আলী মিয়া ২ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho