1. dailyainerkantho@gmail.com : admin :
আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন চুরি - dailyainerkantho
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ১২:৪৬|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে আদিবাসী উৎসব অনুষ্ঠিত তিন দিন ব্যাপী বারভিডা কার এক্সপো ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: অনুষ্ঠিত হলো ACROSS-BD স্টেকহোল্ডার সভা রাণীশংকৈলে ৭ নভেম্বর পালনে প্রশাসনের প্রস্তুতি, সভায় নেওয়া হলো নানা কর্মসূচি গার্মেন্ট শিল্পের অস্থিরতা নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৪ দফা দাবি রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা ইবির ২৬৮ ডে লেবার ও থোক কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন

আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন চুরি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, অক্টোবর ১২, ২০২৫,
  • 185 Time View
কক্সবাজার অতিরিক্ত  জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস খামরা (চেম্বার) থেকে তার আইফোনসহ দুটি মোবাইল, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিচারক আদালত পরিচালনার সময় খাস কামরায় রাখা ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন অজ্ঞাতরা চুরি করে নিয়েছে। এছাড়া মানিব্যাগের মধ্যে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং বিচারকের গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্রও হাতিয়ে নেওয়া হয়েছে।

চুরি হওয়া মোবাইলের মধ্যে একটি আইফোন ১৪, অপরটি ভিভো-১২। চুরি মোবাইলের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম। তিনি বলেন, আদালত চলাকালীন সময়ে বিচারক নিয়মিত মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও একই নিয়ম অনুসরণ করেছিলেন। ওই সুযোগে অজ্ঞাত চোর খাস কামরার দরজা খুলে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন জানান, মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনায় মামলার রুজু করা হয়েছে। চুরি হওয়া মোবাইল উদ্ধার করার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com