1. dailyainerkantho@gmail.com : admin :
ইবি স্পোর্টস এসোসিয়েশনের নেতৃত্বে সাবিক-সাঈদ - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:২৩|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ইবি স্পোর্টস এসোসিয়েশনের নেতৃত্বে সাবিক-সাঈদ

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫,
  • 143 Time View

 

ইবি স্পোর্টস এসোসিয়েশনের নেতৃত্বে সাবিক-সাঈদ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসসিয়েশন (IUSA) এর ২০২৫-২৬) সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন যথাক্রমে ইসলামের ইতিহাস ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুফতাইন আহম্মাদ সাবিক ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত সাঈদ।

গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইবি স্পোর্টস এসোসিয়েশনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং অন্যান্য উপদেষ্টামন্ডলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠিত হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) এ কমিটি প্রকাশিত হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন তারিফ (ফুটবল), সাইফুল (ক্রিকেট), জায়েদ (ভলিবল), সাদিয়া ইসলাম (কারাতে), বৃষ্টি (ব্যাডমিন্টন), শুভ (ফুটবল), উৎস (দাবা), চয়ন (সাঁতার) ও ইয়াদাব (বাস্কেটবল) এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন সাব্বির (ভলিবল ও ফুটবল) ও জুলকার নাঈন দোলন (ক্রিকেট)।

এছাড়াও এ কমিটিতে আরও স্থান পেয়েছেন সাংগঠনিক সম্পাদক নূর ই আলম (ফুটবল), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুন নূর স্মরণ (ক্রিকেট ও টেবিল টেনিস), রাকিব (ক্রিকেট), মাহী (ফুটবল), আল-আমিন (অ্যাথলেটিক্স) ও জাফর (কাবাডি)। আরও আছেন কোষাধ্যক্ষ তন্ময় (ব্যাডমিন্টন), সহ-কোষাধ্যক্ষ জায়েদ (সাঁতার), দপ্তর সম্পাদক ফারহানা নাসরিন (কারাতে ও ভলিবল), উপ-দপ্তর সম্পাদক রিয়ন আহমেদ (ক্রিকেট ও ভলিবল), আবু রায়হান বাবু (ফুটবল), প্রচার সম্পাদক মানিক হোসেন (ক্যারাম ও ফুটবল), সহ-প্রচার সম্পাদক রাকিব (ব্যাডমিন্টন), সাজ্জাদ হোসাইন (কারাতে) ও তামিম (ভলিবল ও ফুটবল)।

কার্যকরী সদস্য হিসেবে আছেন রাতুল হোসাইন (ক্রিকেট), যায়েদ বিন ওসমান (ক্রিকেট), রাইসুল ইসলাম (অ্যাথলেটিক্স), আরাফাত আলী (ফুটবল), বনি খাতুন মেরী (ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্স), ফাহমিদা খাতুন মৌ (হ্যান্ডবল) ও জুবায়ের হোসেন (ফুটবল ও ক্রিকেট)।

এছাড়াও নবগঠিত কমিটির উপদেষ্টা প্যানেলে আছেন ইবির প্রক্টর অধ্যাপক ড. মো: শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলাম, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ.এস.এম. শরফরাজ নওয়াজ, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: কামরুল হাসান ও শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মো: আসাদুর রহমান। এছাড়াও আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসসিয়েশন, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব, ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাব ও ইসলামী বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতিবৃন্দ।

ইসলামী বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশন (IUSA) বিশ্ববিদ্যালয় পরিচালনার নিমিত্তে সকল ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com