1. dailyainerkantho@gmail.com : admin :
গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৯:৫০|
শিরোনামঃ
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার

গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

শাহরিয়ার স্বাধীন
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫,
  • 199 Time View

 

গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

এস.এম. শাহরীয়ার স্বাধীন, ইবি প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে টানা ৩ দিন ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুমা ইবির কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এসময় তাদের ‘ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই; ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না; জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো; আমার বোনের কান্না, আর না আর না; নারেয়া তাকবির আল্লাহু আকবর; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমার বোন ধর্ষিতা কেন, ইন্টেরিম জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। ধর্ষকদের কোনো ধর্মীয় পরিচয় হতে পারে না। কিন্তু, তাদের মধ্যে বিজিবি, ‘র‌’ ও ইসকন কেন্দ্রিক একটি দালাল চক্র বাংলাদেশের মা-বোনদের ইজ্জত নষ্ট করার জন্য দিনের পর দিন কাজ করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আপনারা সবাই সোচ্চার থাকবেন। কোনো ক্ষেত্রেই সামান্য ছাড় দেওয়া হবে না।

তারা বলেন, হিন্দুদের মধ্যে একটি শ্রেণি আছে যারা মুসলিম নারীদের টার্গেট করছে। কোনো নারী ধর্ষণ হলেই বামপন্থী অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবীরা সোচ্চার হন। ধার্মিক পর্দাশীল কোনো নারী ধর্ষণের শিকার হলে তারা চুপ করে থাকেন।

তারা আরও বলেন, একজন শিশুকে অপহরণ করে ৩দিন ধরে ধর্ষণ করে ধর্ষকরা এখনও গ্রেফতার হয়নি। মিডিয়া জগৎ চুপ। কোনো আওয়াজ নাই। মনে হচ্ছে কিছুই হয়নি। ভাইরাল হওয়া শিশুটির ভিডিয়োটা দেখলে গা শিহরিত হয়। ধর্ষককে দ্রুত গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। ফাঁসি কার্যকর করতে না পারলে ইন্টেরিম সরকার চেয়ারে বসার ন্যূনতম নৈতিকতা রাখে না।

প্রসঙ্গত, ধর্ষণের শিকার ওই মাদ্রাসা ছাত্রীর (১৩) কান্নাজড়িত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে ওঠে নেটিজেনরা। জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রীর বয়স আনুমানিক ১৩ বছর। দুই মাস আগে এই ভাড়া বাসা থেকে প্রতিবেশী সঞ্জিত বর্মণ ও তার শ্যালক লোকনাথ চন্দ্র দাসের সহযোগিতায় লোকনাথের ভাগিনা জয় কুমার দাস মেয়েটিকে কৌশলে অপহরণ করে লোকনাথের ভাড়া বাসায় নিয়ে যায় এবং জোরপূর্বক লাগাতার তিনদিন ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com