1. dailyainerkantho@gmail.com : admin :
ইবিতে পূর্ণাঙ্গ স্টেডিয়াম, সুইমিং পুল ও জিমনেসিয়াম নির্মাণে বাজেটের দাবিতে ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি - dailyainerkantho
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৯:১৪|
শিরোনামঃ
উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা

ইবিতে পূর্ণাঙ্গ স্টেডিয়াম, সুইমিং পুল ও জিমনেসিয়াম নির্মাণে বাজেটের দাবিতে ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
  • 147 Time View

 

ইবিতে পূর্ণাঙ্গ স্টেডিয়াম, সুইমিং পুল ও জিমনেসিয়াম নির্মাণে বাজেটের দাবিতে ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পূর্ণাঙ্গ খেলার স্টেডিয়াম, সুইমিং পুল, আধুনিক জিমনেসিয়াম ও খেলাধুলায় পর্যাপ্ত বাজেট প্রদানের দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’ প্লাটফর্মের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন হলেও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় ক্রীড়া-সংস্কৃতি অবকাঠামো এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত পূর্ণাঙ্গ খেলার মাঠ ও সুইমিং পুল না থাকায় শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

স্মারকলিপিতে দুটি মূল দাবি তুলে ধরা হয়—
প্রথমত ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ খেলার স্টেডিয়াম ও সুইমিং পুল নির্মাণের বাজেট প্রদান, যেখানে ফুটবল, ক্রিকেট, সাতার ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন আউটডোর খেলার উপযোগী ব্যবস্থা থাকবে।
দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা ও জিমনেসিয়ামের জন্য আধুনিক ক্রীড়া সরঞ্জাম যেমন ট্রেডমিল, মাল্টি-জিম সেট, ডাম্বেল, বেঞ্চ প্রেস, যোগম্যাট ইত্যাদি সরবরাহে পর্যাপ্ত বাজেট বরাদ্দ।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সাবেক সমন্বয়ক ও আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোটের উদ্যোক্তা এস এম সুইট বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতা ও বাজেট ঘাটতির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রম দিন দিন নিস্তেজ হয়ে পড়ছে। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান— শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা।

স্মারকলিপি গ্রহন শেষে উপাচার্য বলেন, আমাদের খেলার মাঠকে স্টেডিয়ামে রুপান্তর এবং সুইমিংপুল নির্মাণের ব্যাপারে শিক্ষার্থীদের স্মারকলিপি মাননীয় ক্রীড়া উপদেষ্টা বরাবর পাঠানোর ব্যবস্থা করবো। জিমনেসিয়াম সরঞ্জাম উন্নয়নের জন্য অলরেডি আমি বলে দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com