1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত - dailyainerkantho
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:১৫|

মাধবপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত

ফরাস উদ্দীন
  • Update Time : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
  • 164 Time View

ফরাস উদ্দিন, মাধবপুর (হবিগঞ্জ):
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই শ্লোগানকে ধারণ করে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকাল থেকে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

দিনটির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়, যা পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাইল তালুকদার, এবং সঞ্চালনা করেন সাংবাদিক আলাউদ্দিন আল রনি।

আলোচনায় অংশ নেন বিআরডিবি কর্মকর্তা ফয়সল আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাবেক সভাপতি মো. আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েছ আহমেদ সালমান, এবং হামিদুর রহমানসহ আরও অনেকে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি মাসুকুর রহমান মাসুক, ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, বাবলু মিয়া, সাংবাদিক এম. এ. কাদের, আনোয়ার হোসেন বেলালসহ স্থানীয় সাংবাদিক ও সমবায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক কাঠামো মজবুত করতে এবং গ্রামীণ জনগোষ্ঠীকে স্বনির্ভর করে তুলতে সমবায়ের কোনো বিকল্প নেই। তারা মনে করেন, সমবায় আন্দোলন সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দারিদ্র্য হ্রাস ও বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রধান অতিথি মো. মুজিবুল ইসলাম বলেন, “সমবায় খাত জাতির অর্থনৈতিক অগ্রযাত্রার একটি প্রধান ভিত্তি। প্রত্যেকের দায়িত্ব এই খাতকে আরও কার্যকর করা এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে টেকসই রূপ দেওয়া। আশা করি, মাধবপুরের সমবায়ী সংগঠনগুলো ভবিষ্যতে জনগণের জীবনমান উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে।”

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়, আর বক্তারা সমবায় আন্দোলনের ঐতিহ্য ও গুরুত্ব সম্পর্কে মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com