1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে জামায়াতের নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৪:১৯|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

মনোহরগঞ্জে জামায়াতের নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত

এস এম আনোয়ার
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫,
  • 488 Time View

এস. এম. আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভরনীখণ্ড সালেহপুর ও কাশিপুর কেন্দ্রের উদ্যোগে নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭নভেম্বর) বিকেলে ভরনীখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ–লাকসাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সচিব এফ. এম. সোলাইমান চৌধুরী, লাকসাম পৌর জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান, সহ-সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম ও মাওলানা আবদুল হাই।

সভায় বক্তারা বলেন, কুরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে জুলুম, নির্যাতন ও শোষণ চিরতরে দূর হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় একটি কুরআনভিত্তিক কল্যাণ রাষ্ট্র। ক্ষমতায় এলে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, সুদ, ঘুষ ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

খিলা ইউনিয়নের ভরনীখণ্ড সালেহপুর কেন্দ্রের আমির আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি সাইফুল বারী তুহিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মু. মহিউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

সভা শেষে আগত নেতৃবৃন্দ নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com