1. dailyainerkantho@gmail.com : admin :
কাঙ্ক্ষিত আসনগুলোতে কারো সাথে সমঝোতা না হলে, এককভাবেই নির্বাচন করবে জমিয়ত: মাওলানা আবদুর রব ইউসুফী - dailyainerkantho
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১১:৩৪|

কাঙ্ক্ষিত আসনগুলোতে কারো সাথে সমঝোতা না হলে, এককভাবেই নির্বাচন করবে জমিয়ত: মাওলানা আবদুর রব ইউসুফী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, নভেম্বর ১০, ২০২৫,
  • 182 Time View

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন উপকমিটির আহবায়ক মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, জমিয়ত সভাপতি বলেছেন,”জোট হলেও আছি, নাহলেও আছি”। তাই জমিয়ত এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। আমরা নির্বাচনি সমঝোতার জন্য যে তালিকা প্রস্তুত করেছি, লড়াই করে জিতে আসার জন্যই করেছি। যদি সেই কাংখিত আসনগুলোতে কারো সাথে সমঝোতা না হয়, তাহলে এককভাবেই লড়ব ইনশাআল্লাহ। আমরা বর্তমানে কারো সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জোটে নই। হ্যাঁ! দেশ-জাতির কল্যাণে প্রদত্ত আমাদের কোন বক্তব্য কারো বক্তব্যের সাথে মিলে যেতে পারে ভিন্ন কথা। এ নিয়ে কোনো কোনো ভাইয়েরা এটাকেই নানাভাবে ট্রল করে, করুক। যারতার আমলের জবাবদিহিতা তাকেই করতে হবে।

রোববার (৯ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, রাজনীতিতে শেষ কথা নেই বলে একটা কথা শুনা যায়। এছাড়া রাজনীতিতে কেউ স্থায়ী শত্রুও নেই, স্থায়ী বন্ধুও নেই। তবে নীতি-আদর্শের ক্ষেত্রে কোনো আপোষ করা সম্ভব নয়। জমিয়ত সেই নীতিই লালন করে। তবে আমরা অন্তর থেকে চাই, দ্বীনের ক্ষেত্রে বিশ্বস্ত বা ক্ষতির সম্ভাবনা নাই এবং দেশ-জাতির ক্ষেত্রে আস্থা রাখা যায় এমন শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com