1. dailyainerkantho@gmail.com : admin :
মাওলানা এনামের শয্যাপাশে দানবীর রুবেল সিআইপি: একদিনের বিল ২ লক্ষ ১০ হাজার টাকা পরিশোধ! - dailyainerkantho
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১১:৪২|

মাওলানা এনামের শয্যাপাশে দানবীর রুবেল সিআইপি: একদিনের বিল ২ লক্ষ ১০ হাজার টাকা পরিশোধ!

আতিকুর রহমান কামালী
  • Update Time : সোমবার, নভেম্বর ১০, ২০২৫,
  • 181 Time View

আতিকুর রহমান কামালী :

হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনাইদ বাবুনগরী (রহ.)-এর খাদেম, তরুণ আলেমেদ্বীন মাওলানা এনামুল হাসান ফারুকী বর্তমানে চায়নার একটি ক্যান্সার হাসপাতালে অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা নিচ্ছেন। এই কঠিন সময়ে তাঁর পাশে এসে দাঁড়ালেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর, হাটহাজারির মেখলের কৃতি সন্তান জনাব মোহাম্মদ রুবেল সি,আই,পি।

জানা যায়, জনাব মোহাম্মদ রুবেল সি,আই,পি গতকাল (০৯ নভেম্বর, ২০২৫ ) চায়না ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন মাওলানা এনামুল হাসান ফারুকী-কে দেখতে যান। তিনি তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন।

মাওলানা এনামুল হাসান ফারুকী-এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় জনাব রুবেল সি,আই,পি গভীরভাবে মর্মাহত হন। বর্তমানে তাঁর চিকিৎসার জন্য প্রতিদিনের বিল প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা। মানবতার ডাকে সাড়া দিয়ে জনাব রুবেল সি,আই,পি অবিলম্বে তাঁর একদিনের বিল বাবদ সম্পূর্ণ ২ লক্ষ ১০ হাজার টাকা হাসপাতালেই পরিশোধ করে দেন।
তিনি মাওলানা এনামুল হাসান ফারুকী-কে সান্ত্বনা দেন এবং চিকিৎসার জন্য তাঁর পাশে থাকার আশ্বাস দেন। একই সাথে তিনি প্রতিশ্রুতি দেন যে, পরবর্তীতে যতবার তিনি চায়না সফর করবেন, ততবারই তিনি মাওলানা এনামুল হাসান ফারুকী-কে দেখতে যাবেন এবং তাঁর জন্য দোয়া করেন।

জনাব মোহাম্মদ রুবেল সি,আই,পি-এর এই অনুপ্রেরণামূলক উদারতা আলেমেদ্বীন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। তাঁর এমন মানবিক পদক্ষেপ অসুস্থ মাওলানা এনামুল হাসান ফারুকী-এর চিকিৎসার ক্ষেত্রে একটি বড় সহায়ক হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com