1. dailyainerkantho@gmail.com : admin :
পাকিস্তান বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা কামনা করে : পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:৫২|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

পাকিস্তান বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা কামনা করে : পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান

আতিকুর রহমান কামালী
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫,
  • 197 Time View

পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, পাকিস্তান সবসময় বাংলাদেশের কল্যাণ, উন্নতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে। বাংলাদেশকে তারা ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে মনে করে এবং অতীতের সবকিছু তারা ভুলে গেছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হারমনি হলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা ফজলুর রহমান এসব কথা বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন দলের সিনিয়র সহ-সভাপতি ও সুধী সমাবেশের আহবায়ক মাওলানা আবদুর রব ইউসুফী।

বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের মহাসচিব মাওলানা আব্দুল গফুর হায়দারী,জমিয়তে উলামা নেপালের সহ-সভাপতি মাওলানা শফিকুর রহমান কাসেমী প্রমুখ।

মাওলানা ফজলুর রহমান বলেন, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু বিশ্বজুড়ে আমেরিকা অশান্তি ছড়াচ্ছে। মুসলমানরা শান্তিতে বিশ্বাসী হলেও আজ ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরছে, চেচনিয়াতেও এর আগেও রক্ত ঝরেছে। মুসলমানদের পারস্পরিক অনৈক্যের কারণেই অন্যরা হামলার সুযোগ পাচ্ছে।

তিনি আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান সবসময় দলমত নির্বিশেষে মুসলিম ও অমুসলিম সবার অধিকারের জন্য কাজ করে যাচ্ছে। অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করাকে তারা ফরজ মনে করে।

উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন,এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ,এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাস‌উদ,লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান,জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আমজনতার পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান,খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা এনামুল হক মুসা,নেজামে ইসলাম পার্টির প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মাস‌উদ খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com