1. dailyainerkantho@gmail.com : admin :
সুনামগঞ্জে ছাত্র জমিয়তের ২০২৬ সালের প্রকাশনা উন্মোচন - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:০০|

সুনামগঞ্জে ছাত্র জমিয়তের ২০২৬ সালের প্রকাশনা উন্মোচন –

আতিকুর রহমান কামালী
  • Update Time : শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬,
  • 153 Time View

১৬ জানুয়ারী ২০২৫ইং—শুক্রবার বিকাল তিনটায়, ওয়েজখালীস্থ দলীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া’র মাধ্যমে সুনামগঞ্জে কেন্দ্র থেকে প্রকাশিত ২০২৬ সালের প্রকাশনা উন্মোচন করা হয়েছে।

ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার মাসিক সাধারণ বৈঠক ও উপজেলা নেতৃবৃন্দের এক বর্ধিত সভা শাখা সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীনের পরিচালনায় এই উন্মোচন অনুষ্ঠিত হয়।
প্রকাশনা উন্মোচন অনুষ্ঠানে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কেন্দ্র ঘোষিত ২০২৬ সালের ক্যালেন্ডার ছাত্র জমিয়তের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সারা বছরের কর্মসূচি বাস্তবায়নে কার্যকর দিকনির্দেশনা প্রদান করবে। তারা ছাত্র সমাজকে দ্বীনি আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে ক্যালেন্ডার বিতরণ, নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন ও আগামী ২৪ জানুয়ারী ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক জুনাইদ খান, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ তালুকদার, প্রচার সম্পাদক সুমন আহমদ, দফতর সম্পাদক মুহিবুর রহমান, পাঠাগার সম্পাদক নাসরুল্লাহ আল-হাবীব, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান মারুফ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি জুরাইজ আহমদ হাব্বান, সুনামগঞ্জ পৌর কলেজ ক্যাম্পাস ছাত্র জমিয়তের আহবায়ক আসআদ আহমদ, মধ্যনগর উপজেলা ছাত্র জমিয়তের পাঠাগার সম্পাদক জুনাইদ খান প্রমূখ।

পরিশেষে দেশ, জাতি, উম্মাহ ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com