1. dailyainerkantho@gmail.com : admin :
জনপ্রত্যাশার ঢাকা-৫ গড়তে হাজী মোঃ ইবরাহীমকে হাতপাখায় ভোট দিন, হাতপাখার বিজয়ের লক্ষ্যে বিরামহীন কাজ চালিয়ে যেতে হবে -পীর সাহেব চরমোনাই - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৭:০১|
শিরোনামঃ
আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমিনের জয় জগন্নাথপুরে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ প্রদান সম্পন্ন ইবিতে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’–এর মতবিনিময় সভা স্কটল্যান্ডের এডিনবরায় জমজমাট ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল স্কটল্যান্ড–২০২৬’

জনপ্রত্যাশার ঢাকা-৫ গড়তে হাজী মোঃ ইবরাহীমকে হাতপাখায় ভোট দিন, হাতপাখার বিজয়ের লক্ষ্যে বিরামহীন কাজ চালিয়ে যেতে হবে -পীর সাহেব চরমোনাই

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬,
  • 207 Time View

অদ্য ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মোঃ ইবরাহীম -এর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। হাজী মোঃ ইবরাহীম এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হলেও আজও দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জীবনমানে প্রত্যাশিত কোনো পরিবর্তন আসেনি। স্বাধীনতার বিনিময়ে দেশবাসী প্রকৃত অর্থে একটি লাল-সবুজ পতাকা ছাড়া আর তেমন কিছুই পায়নি। বিগত সরকারের অতিমাত্রায় তাঁবেদারির কারণে ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য মনে করে ইচ্ছেমতো আচরণ করে যাচ্ছে, যার ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। অতএব এদেশ পরিবর্তন করতে হলে তাক‌ওয়াবান নেতা নির্বাচন করতে হবে।

তিনি বলেন,জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং একটি মানবিক ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। ইসলামী অনুশাসন ব্যাতীত ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণের প্রত্যাশা পূরণে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতীক হাতপাখায় ভোট দিন। ডেমরা ও যাত্রাবাড়ীর জনতার শান্তি ও উন্নয়নের লক্ষ্যে ঢাকা-৫ আসনে হাজী মোঃ ইবরাহীম কে হাতপাখা প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, ক্ষমতার রঙ্গিন স্বপ্ন দেখে একদল জনতাকে ধোঁকা দেয়ার নীল নকশা করেছে। যারা নিজেদের সাথীদের সাথে ধোঁকাবাজি করতে পারে তাদের হাতে ইসলাম ও দেশ নিরাপদ নয়। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়ের সাথে অপোষ করে ইসলামী আন্দোলন ক্ষমতার সহজ রাস্তা বেছে নেয়নি। জুলাই গণঅভ্যুত্থানেও ইসলামী আন্দোলন রাজপথে গুলির মুখে দেশ রক্ষায় সর্বাগ্রে নেমে এসেছিল। ইসলামী আন্দোলন রাজনীতি করে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে। ইসলামের পক্ষে একবাক্স এখন হাতপাখার বাক্স। হাতপাখার বিজয়ের লক্ষ্যে বিরামহীন কাজ চালিয়ে যেতে হবে।

ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী হাজী মোঃ ইবরাহীম তার বক্তব্যে বলেন, আমি আপনাদেরই সন্তান ইবরাহীম, আপনাদের ভালোবাসা ও আস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর। কাউন্সিলর হিসেবে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করেছি। এবার আপনাদের দোয়া, সমর্থন ও পরামর্শ নিয়ে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিমুক্ত, নিরাপদ, আধুনিক ও মানবিক ঢাকা-৫ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

বিকেল থেকেই ডেমরা রোড ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনসভাস্থলে সমবেত হন। জনসভাটি এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেল‌ওয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সহকারী প্রচার ও দফতর সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, কেন্দ্রীয় সদস্য ডাক্তার শহীদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, ঢাকা-৫ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেনসহ নগর, থানা ও ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।

অনুষ্ঠান শেষে পীর সাহেব চরমোনাই দেশ ও জাতির কল্যাণ এবং ইনসাফ কায়েমের কামনায় মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই বিশাল জনসভার সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com