1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে ড. সরওয়ার ছিদ্দিকীর ব্যাপক গণসংযোগ - dailyainerkantho
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৪:১৮|

মনোহরগঞ্জে ড. সরওয়ার ছিদ্দিকীর ব্যাপক গণসংযোগ

এস এম আনোয়ার
  • Update Time : রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬,
  • 192 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন ১০ দলীয় ঐক্য মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগের সূচনা হয় উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের লাউলহরী গ্রামে সাবেক উপজেলা আমির মাওলানা আবদুল মজিদের কবর জিয়ারতের মাধ্যমে। এরপর তিনি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পরবর্তীতে খিলা ইউনিয়নের সাতেস্বর, বাতাবাড়িয়া, তাহেরপুর, দিশাবন্দসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন ডা. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, দোয়া কামনা করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, লাকসাম ও মনোহরগঞ্জ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যা থেকে মুক্তি দিয়ে এলাকাকে মাদক, ঘুষ ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী আরও বলেন,
“আমরা বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চাই। সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো, মাদক নির্মূল এবং যানজটসহ এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করবো—ইনশাআল্লাহ।”
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ লাকসাম–মনোহরগঞ্জ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ নুরুন্নবী, সেক্রেটারি ফয়জুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, এনসিপি মনোহরগঞ্জ উপজেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com