মাধবপুরের আন্দিউড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ ২টি করাতকল অপসারণ

ফরাস উদ্দিন

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনুমোদন ও লাইসেন্সবিহীন ২টি করাতকল অপসারণ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে অনুমোদন ও লাইসেন্স ছাড়া এসব করাতকল পরিচালিত হচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে করাতকল দুটি অপসারণ করা হয়।

কর্তৃপক্ষ জানায়, বনজ সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।