নড়াইলের মালিবাগ মোড় এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস চুরি হয়েছে। গাড়ির মালিক জানিয়েছেন, ৭ জুলাই সকাল বেলায় **আইনের কণ্ঠ** সাংবাদিককে তিনি ঘটনার বিস্তারিত জানান।
প্রতিদিনের মতো খুলনা-যশোর-ভাটিয়াপাড়া রোডে যাত্রী পরিবহন শেষে বাসটি মালিবাগ মোড়ে রেখে দেওয়া হয়। তবে **৬ জুলাই রাত ১১টার দিকে** সেখানে গিয়ে তিনি দেখতে পান গাড়িটি আর নেই। কে বা কারা বাসটি চুরি করে নিয়ে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য মেলেনি।
চুরি যাওয়া বাসটির নাম্বার: **নোয়াখালী জ-১১-০০১৮**।
হারিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন জেলায় খোঁজাখুঁজি করেও বাসটির সন্ধান মেলেনি।
গাড়ির মালিক সকলের কাছে অনুরোধ জানিয়েছেন, **যদি কোথাও গাড়িটির খোঁজ পাওয়া যায়, তা হলে যেন দ্রুত পুলিশকে বা তার সাথে যোগাযোগ করা হয়।** তিনি সকলের প্রচেষ্টায় প্রিয় গাড়িটি ফিরে পেতে আশাবাদী।