চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় পৌরসভার সম্মেলন কক্ষে ৬০ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ১৬৭ টাকা ৯৮ পয়সার বাজেট ঘোষণা করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার।