জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি বশীরুল হাসান খাদিমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আরো উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলম, মাওলানা শিব্বির আহমদ,মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতি নুরুল আলম ইসহাকী, মাওলানা বিন ইয়ামিন,মুফতি সলীমুল্লাহ খান হানাফী, মাওলানা আনোয়ার হামিদী, মাওলানা বোরহান উদ্দিন ও মাওলানা মোফাজজল ইবনে মাহফুজ প্রমুখ।

বৈঠকে আগামী ৮ আগস্ট, শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। এ সময় অভ্যর্থনা, নিবন্ধন, মঞ্চ ব্যবস্থাপনা, প্রচার-প্রকাশনা, শৃঙ্খলা, অতিথি আপ্যায়ন, গণমাধ্যম সমন্বয়, স্বেচ্ছাসেবক পরিচালনা ও অন্যান্য উপকমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল জমিয়তের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা কাউন্সিলকে সর্বাত্মকভাবে সফল করতে দলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।