আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়েরও পথ
মোঃ,খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি!

বোম্বাই আখ (যা অনেক অঞ্চলে মুম্বাই বা গেন্ডারি আখ নামেও পরিচিত) একটি অত্যন্ত লাভজনক, রসালো এবং চিবিয়ে খাওয়ার উপযোগী আখের জাত। চিবিয়ে খাওয়ার জন্য বাজারে এই আখের ব্যাপক চাহিদা ও ভালো বাজারমূল্য।

আখ চাষের জন্য অনুকুল আবহাওয়া থাকায় এবং রোগবালাই ও পোকা মাকড়ের আক্রমণ না থাকায় পঞ্চগড়ের জেলায় চলতি মৌসুমে আখের ফলন ভালো হয়েছে । আখের দাম বেশী হওয়ায় কৃষকরা খুশী। পাইকাররা তাদের জমি থেকে আখ কিনে নিয়ে বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন।

অপরদিকে, বাজারমূল্য বেশী হলেও পর্যাপ্ত সরবরাহ থাকায় ক্রেতারাও খুশি। জেলার সর্বত্র হাট বাজারে চিবিয়ে খাওয়া বোম্বাই
আখ বিক্রি হয়। প্রতিপিচ আখের দাম ৩০ থেকে ৪০ টাকা। আর মেশিনে মাড়িয়ে প্রতি গ্লাশ আখের রস বিক্রি হচ্ছে ২০ টাকা। জেলায় ঈশরদী, ধলেশরী ও মিশ্রীদানাসহ স্থানীয় বিভিন্ন জাতের আখের আবাদ হয়। কম পরিশ্রম ও কম খরচে বেশি লাভ পাওয়ায় আখ চাষে ঝুঁকছেন কৃষক শাহা আলী । কৃষক এখন ব্যস্ত সময় পার করছেন জমি থেকে আখ কেটে বিক্রী করায়। তেতুলিয়া মাগুরা গ্রামে বাসিন্দা কৃষক শাহা আলী তিনি জানান, তার পরিবারে সদস্যের সংখ্যা ১৩ জন। শুধু নিজের বসতবাড়ি। তার আবাদযোগ্য নিজের জমি নেই।অন্যে জমি বন্ধক নিয়ে ২০ শতক জমিতে বোম্বাই আখ চাষাবাদ করেন।এতে সংসার চলে।তিনি চৌরাস্তা বাজারে বন্ধক জমিতে উৎপাদিত বোম্বাই আখ গত ১০/১৫ দিনে বিক্রি করেছে ৩০ হাজার টাকা। এখন তিনি খুশি।

 

এবিষয়ে কৃষকরা বলেন, কৃষি অফিস থেকে যদি সরকারী ভাবে আরো বেশী সহায়তা করে তাহলে তারা আগামীতে আখের আবাদ আরো বেশি করবেন। জেলা বা এর আশপাশে চিনিকল না থাকায় এখানে উৎপাদিত আখ চিবিয়ে খাওয়া হয় এবং স্থানীয় পর্যায়ে গুড় তৈরী করা হয়ে থাকে। এ অঞ্চলে যদি সরকারী বা বেসরকারী উদ্যোগে যদি চিনিকল স্থাপন করা যায় তবে জেলায় আখের চাষ বৃদ্ধি পাবে আরো কয়েকগুন। এমনটাই মনে করছেন সংশ্লিষ্ঠরা।

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, পঞ্চগড় জেলায় বর্তমানে সরকারিভাবে নির্দিষ্ট কোনো একক আখ চাষের লক্ষ্যমাত্রা নেই, কারণ ২০২০ সাল থেকে পঞ্চগড় চিনিকলটির উৎপাদন ও আখ মাড়াই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল মতিন বলেন, আখের চাষ ও ফলন বৃদ্ধি করতে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় সকল সহায়তা করে যাচ্ছে।