আইডিন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ-২০২৬
আজ ২৫ আগষ্ট ২০২৬ মঙ্গলবার মিরপুর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আইডিন ফাউন্ডেশনের (ইউ.কে) উদ্যোগে বাৎসরিক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সুদূর যুক্তরাজ্য থেকে শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসার জন্য আইডিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব শফিকুর রহমান কামালী সাহেবের প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আদুদ সাহেব, বিশিষ্ট সমাজসেবক জনাব আবির মিয়া, জনাব আব্দুল হক কামালী, আব্দুল আহাদ, নূরুল ইসলাম, শিব্বির আহমদ উসমানী, শফু মিয়া, মাওলানা আতিকুর রহমান কামালী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয়ের শিক্ষাবৃন্দ অভিভাবক ও শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আইডিন ফাউন্ডেশনের সর্বাঙ্গীন সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি।