এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৮নং খিলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,ও বিশিষ্ট সমাজসেবক মন্জুর আলমের সমর্থনে স্থানীয় জনগণের উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা সদরের খোদাইভিটা থেকে শুরু করে খিলা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। এতে মঞ্জুর আলমের সমর্থকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভাবে অংশ নেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে মন্জুর আলম বলেন, আমি জনগণের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করতে চাই। একটি শিক্ষিত, মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, শান্তিপূর্ণ এবং উন্নত ইউনিয়ন  গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান বলেন, মন্জুর আলম দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সামাজিক ভাবে  বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের সঙ্গে তার একটি আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। আমরা চাই ইউনিয়নে মন্জুর আলমের মতো যোগ্য প্রার্থীরা এগিয়ে আসুক।

তিনি আরো বলেন, আমি কোনো প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না। জনগণের সঙ্গে থেকে তাদের কথা শুনে বাস্তবসম্মতভাবে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে চাই। এ জন্য তিনি ইউনিয়ন বাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

নির্বাচিত হলে এলাকার শিক্ষার মানোন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা এবং ইউনিয়ন বাসীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

মন্জুর আলম আইনের কণ্ঠকে বলেন,
আজ খিলা ইউনিয়ন বাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসায় আমি সত্যিই অভিভূত। আপনারা আমাকে যেভাবে আপন করে নিয়েছেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমি মনে করি, জনপ্রতিনিধি হওয়া মানে শুধু একটি পদ নয়—এটি জনগণের সেবা করার একটি বড় দায়িত্ব।
আমি নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ৮নং খিলা ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করব।

মোটরসাইকেল শোডাউনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মন্জুর আলমকে সমর্থন জানাতে ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভাবে অংশ নেন।