তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ

খাদেমুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজলায় ড্রেজার জব্দের ঘটনায় মৃত ব্যক্তি নিরাপরাধ ও মানুষদের বিরুদ্ধে মামলার অভিযোগ উঠেছে৷ এঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা মহাসড়ক আবরোধ কর্মসূচি পালন করে ৷
আজ বুধবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক অবরোধ করে রাখেন৷ এতে বিভিন্ন যানবাহন ২ ঘন্টা ধরে চলাচল বন্ধ হয়ে যায়৷
জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে পোহাতুগছ এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশের টিম৷ এসময় অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত ০৩টি মেশিন ও জব্দ করা হয়৷ পরে মেশিন গুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং এঘটনায় রাতেই ওই ইউনিয়নের তহশীলদার মানিক চন্দ্র বর্মন বাদী হয়ে ২২ জনের নামে একটি মামলা দায়ের করা হয়৷ কিন্তু স্থানীয়দের অভিযোগ মামলায় জড়িতের বিরুদ্ধে মামলা না করে স্থানীয় নিরপরাধ ও মৃত ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়েছে৷ এতে ক্ষু্দ্ধ হয়ে ও এঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিচারের দাবী তুলে সড়ক অবরোধ করে রাখে৷
পরে খবর ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ মামলা প্রত্যাহার আশ্বাস আশ্বাস দিলে পরে সড়ক অবরোধ প্রত্যাহার করেন৷
এসময় স্থানীয়রা বলেন, অবৈধভাবে যারা বালু উত্তোলনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেন। এবং নিরপরাধ ও মৃত ব্যক্তিদের নামে যারা মামলা করেছে তাদের বিরুদ্ধেও যেন তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানান।
এবিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেশিন জব্দের ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা থেকে মামলা প্রত্যাহারের কোন সুযোগ নেই। এটি আদালতের বিষয়৷
এদিকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন,আমি সড়ক অবরোধের খবর পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে এসিল্যান্ড গিয়েছে। মৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাগজপত্র দেখে বিস্তারিত বলতে পারবেন তিনি।

পঞ্চগড় প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৬