ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা

মো: আরিফ হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমান। ঘাতকব্যাধি এই ক্যান্সারের চিকিৎসার খরচ যোগাতে গিয়ে তাঁর পরিবারকে হিমসিম খেতে হচ্ছে । দীর্ঘ এই চিকিৎসাপ্রক্রিয়ায় ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। পরিবারের নিজস্ব সামর্থ্য এবং সবার আন্তরিক সহযোগিতায় এতদিন চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হলেও বর্তমানে খুব অল্প সময়ের মধ্যে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

প্রায় আড়াই মাস ধরে ভারতের নয়াদিল্লিতে তাঁর ক্যান্সারের চিকিৎসা চলছে। দেশে এবং বিদেশে থাকা বন্ধু, সহকর্মী, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় তিনি ইতোমধ্যে চিকিৎসার প্রথম ধাপ অতিক্রম করেছেন। বর্তমানে তাঁর চিকিৎসার দ্বিতীয় দফা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংকটপূর্ণ পর্যায় চলছে। PET-CT Scan ও Contrast Analysis-এর প্রতিবেদনে দেখা গেছে মূল টিউমারটির আকার পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে যা একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ রয়েছে এবং অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সম্ভব। এই অস্ত্রোপচারের সম্ভাব্য ব্যয় বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫–১৬ লাখ টাকা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার সম্পন্ন করা প্রয়োজন।

তাঁর চিকিৎসার আর্থিক সাহায্যের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের Information and Communication Engineering বিভাগের শিক্ষক অধ্যাপক জাহিদুল ইসলাম এবং ড. মিজানুর রহমানের স্ত্রী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ফাতেমা রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধ্যাপক ড. মিজানুর রহমানের চিকিৎসার আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে তিনি বলেন, “ একজন সম্মানিত শিক্ষক হিসেবে প্রফেসর মিজানুর রহমান দীর্ঘদিন ধরে অসংখ্য শিক্ষার্থীর জ্ঞান, স্বপ্ন ও ভবিষ্যৎ গঠনে অবদান রেখে চলেছেন। আজ তাঁর জীবনের এই কঠিন সময়ে দেশে ও বিদেশে অবস্থানরত তাঁর বন্ধু, সহকর্মী, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং সকল শুভানুধ্যায়ীর কাছে বিনীত আবেদন, সামর্থ্য অনুযায়ী তাঁর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আসুন, আমরা সম্মিলিতভাবে একজন প্রিয় শিক্ষক ও সহকর্মীর পাশে দাঁড়াই।”

সহযোগিতা পাঠানোর ব্যাংক
হিসাব

BRAC Bank

Account Name: MD. Asraful Alam

Account No.: 108075471001

Branch: Mymensingh Notun Bazar Branch, Mymensingh

Routing No.: 060611750

Agrani Bank

Account Name: Rahima Khatun

Account No.: 0200026309596

Branch: GSTU Branch, Gopalganj

Routing No.: 010350061