সাধারণ আলেম সমাজ সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দের সাথে ইউনিয়ন ছাত্র জমিয়তের মতবিনিময় অনুষ্ঠিত
জগন্নাথপুর প্রতিনিধি: আজ ২৪ সেপ্টেম্বর, রোজ বৃহস্পতিবার, বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সাধারণ আলেম সমাজ সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দের সাথে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত-এর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন ও উপস্থিত ছিলেন—সাধারণ আলেম সমাজ সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মাওলানা মিসবাহুর রহমান, সদস্য সচিব হাফিজ মাওলানা আহমেদ সাইদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ হামিদ, ছাত্র জমিয়ত জামিয়া আরজাবাদ ক্যাম্পাস শাখার সহ-সভাপতি ও আস-আর কেন্দ্রীয় সংগঠক মাওলানা সৈয়দ উমায়ের আহমদ, ইউনিয়ন যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান কামালী।
এছাড়াও উপস্থিত ছিলেন—সাধারণ আলেম সমাজ সুনামগঞ্জ জেলা কমিটির দায়িত্বশীল মাওলানা আফসার উদ্দীন, আরিয়ান নাহিদ, উপজেলা কমিটির নবনির্বাচিত মুখপাত্র মাওলানা সৈয়দ আদিল সরদার।
ইউনিয়ন ছাত্র জমিয়তের পক্ষে উপস্থিত ছিলেন—সহ-সভাপতি মোঃ তাফসীর আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রিজান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ রিজাদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ তুফায়েল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ হেলাল আহমদ ও সৈয়দ জাবির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মশকুর আহমদ, সহ-অফিস সম্পাদক হাফিজ মাহিন আহমদসহ প্রমুখ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ সৈয়দপুর জমিয়তের ইতিহাস, ঐতিহ্য ও অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি ইউনিয়ন ছাত্র জমিয়তের দায়িত্বশীলদের উদ্দেশ্যে সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়তের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করে দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক অঙ্গনে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।