বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সাইফ উল্লাহ, নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১ ঘটিকায় বিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চবিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো, অভিভাবক প্রতিনিধি সদস্য, মো: মিঠু মিয়া, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্যসচিব ও প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ আব্দুল সালাম চৌধুরীসহ সহকারী শিক্ষকগণ।
সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় সহকারী শিক্ষকগণ উপস্থিত থেকে নবগঠিত এডহক কমিটিকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভা শেষে বিদ্যালয়ের অগ্রগতি ও সুনাম বৃদ্ধিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।##
সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ১/১০/২৬