ইবিস্থ বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুমিল্লা ও চাঁদপুর জেলা হতে আগতদের সংগঠন ‘বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন, রবীন্দ্র-নজরুল কলা ভবনসহ বিভিন্ন স্থানে আম, কাঁঠাল, লটকনসহ বিভিন্ন ধরণের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল কাদের, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুফিজুর রহমান এবং বিএনসিসির উপ-রেজিস্ট্রার জনাব মিজানুর রহমান।
বৃক্ষরোপণ শেষে সংগঠনের সভাপতি সাইফুল্লাহ বলেন, “ক্যাম্পাস সবুজায়নে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। শুধু ক্যাম্পাসই নয় আমাদের উচিত দেশ সবুজায়নে ভূমিকা রাখা ও আমাদের আশেপাশে ময়লা আবর্জনা না ফেলে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।”