ঠাকুরগাঁওয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা জানালেন শরিফুল ইসলাম শরীফ

​নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ‘জনতার মেয়র’ হিসেবে পরিচিত পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ। পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন।
​বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখে তিনি উপস্থিত সবাইকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
​এ সময় শরিফুল ইসলাম শরীফ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ এখানে আবহমানকাল ধরে মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে।”
​বক্তব্যে তিনি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চেয়ে আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে মির্জা ফয়সল আমীনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
​পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন পূজা মণ্ডপ কমিটি ও পুজারীবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সুন্দরভাবে শারদীয় উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।